সারাদেশে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মিরসরাইয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

top Banner

সারাদেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মিরসরাইয়ে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় বিক্ষোভ মিছিলটি উপজেলার দারোগারহাট থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে বারইয়ারহাট এলাকায় গিয়ে শেষ হয়।

মিরসরাই উপজেলা ক্রীড়া ছাত্রদল কমিটির আহ্বায়ক তরিকুর রহমান বাবু ও সদস্য সচিব নাঈম সরকারের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।

এ সময় তরিকুর রহমান বাবু ও নাঈম সরকার বলেন, সংসদ সদস্য নুরুল আমিনের নির্দেশনায় মিরসরাই উপজেলা ছাত্রদল রাজপথে অতন্দ্র প্রহরীর মতো সর্বদা সজাগ রয়েছে। শান্ত মিরসরাইকে কেউ অশান্ত করার চেষ্টা করলে তা প্রতিহত করা হবে।

আরো খবর