‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ’-নুরুল আমিন

top Banner

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে হিন্দু, মুসলিম বৌদ্ধ সকল সম্প্রদায়ের মানুষের বসবাস। ধর্ম যার যার, রাষ্ট্র সবার, উৎসব সবার। আমরা প্রতিবারের ন্যায় এবারও আপনাদের আনন্দের সামিল হতে এসেছি। আমরা জানি আপনারা বিভিন্ন সময় বিভিন্ন কুচক্রীমহল কোন না কোন স্বার্থ জড়িত থাকায় বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা করার চেষ্টা করে। কিন্তু মিরসরাইতে কোন সময় এই ধরনের ঘটনা ঘটেনি। আমি বলবো আপনারা প্রতি বছরের ন্যায় এবারও নির্দ্বিধায় আপনাদের এই সুন্দর অনুষ্ঠান উপভোগ করবেন।

নুরুল আমিন বলেন, শারদীয় দূর্গা উৎসবকে কেন্দ্র করে বিভিন্নজন বিভিন্ন অপপ্রচার করে থাকে, যাতে বিভ্রান্ত করে মানুষকে। মিরসরাইতে প্রশাসন যেমন কঠিনভাবে আপনাদের পূজা উদযাপন সুন্দরভাবে করা যায় তার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা করেছে। ঠিক একইভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপির নেতাকর্মীরা পূজা শুরুর আগে থেকে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করছেন। 

বিএনপির মনোনয়ন প্রত্যাশী এই নেতা আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন এবং তার ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভা করেন। এ সময় সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন তিনি।

 

আরো খবর