রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার, জুলাই সনদের আইনি ভিত্তি ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতির দাবিতে গণসমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

বৃহস্পতিবার (২ অক্টোবর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক একটি গণ মিছিলের আয়োজন করা হয়েছে। মিছিলটি মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থান পদক্ষিণ করে মিরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। ইসলাম আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম পশ্চিম জেলা ও মিরসরাই উপজেলার আয়োজনে এই সমাবেশের করা হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম জেলা পশ্চিমের সভাপতি মুফতি মুহিউদ্দীন আকবর আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন না হলে জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের নামে প্রচলিত আইনে মামলা হবে। অতএব জুলাই আন্দোলনে যে সরকার, যে দল জুলাই আন্দোলনের কারণে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতনের ফলে তাদের নেত্রী জেলখানা থেকে মুক্তি পেয়েছে। তারা জুলাই সনদের আইনি ভিত্তি কোন যুক্তিতে বিরোধিতা করে আমরা বুঝিনা। আমাদের দাবি পিআর পদ্ধতি নির্বাচন দিতে হবে। এটা একটি বড় রাজনৈতিক দলের সবচেয়ে বেশি প্রয়োজন। পিআর পদ্ধতি নির্বাচন দিলে তাদের গ্রুপিং লবিংয়ের কারণে আর কোন মায়ের বুক খালি হবেনা। ‘
ইসলামী আন্দোলন বাংলাদেশের মিরসরাইয়ের জয়েন্ট সেক্রেটারি মাওলানা রিদওয়ানুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম) বিভাগের আলহাজ্ব জান্নাতুল ইসলাম, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম) বিভাগের মুহাম্মদ তাজুল ইসলাম শাহীন, চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী আলহাজ্ব ফেরদৌস আহমদ চৌধুরী, চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ দিদারুল মাওলা ও মিরসরাই উপজেলার জামায়াতের আমীর মাওলানা নুরুল কবির।
এইসময় ইসলামী আন্দোলন বাংলাদেশের চট্টগ্রাম পশ্চিম জেলা ও মিরসরাই উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সবশেষে চট্টগ্রামের তিন আসনের মনোনীত পদপ্রার্থীকে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।