জলবায়ু সহিষ্ণু স্মার্ট শহর প্রতিষ্ঠার জন্য স্থানীয় জনগোষ্ঠীর অভিযোজন পরিকল্পনা প্রকল্পের আওতায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ফেনী পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপন কর্মসূচি ২০২৫ সম্পন্ন হয়েছে ।
গ্লোবাল সেন্টার অন এডাপটেশন এর অর্থায়নে এবং সেইভ দ্য চিলড্রেন এর সহযোগিতায় ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা) কতৃক আয়োজিত গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপন কর্মসূচীতে উপস্থিত ছিলেন, ফেনী পৌরসভার প্রশাসক গোলাম মো:বাতেন ও পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাকির উদ্দিন।
এসময় আরো উপস্থিত ছিলেন, ইপসা’র প্রজেক্ট কোর্ডিনেটর অরুণদর্শী চাকমা, সেভ দ্য চিলড্রেন এর প্রজেক্ট অফিসার শোয়াইব মো শীছ, ইপসা’র ফিল্ড অফিসার থুই নু মং মারমা।
এ কর্মসূচিতে ফেনী পৌরসভার ৪, ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ৯টি নিম্নআয়ের কমিউনিটিতে ৫ প্রজাতির প্রায় ৬৭০ টি গাছের চারা বিতরণ এবং রোপণ করা হয়।
এসময় অতিথিরা বলেন, ভবিষ্যতে এই গাছগুলো ফেনীকে সবুজ ও জলবায়ু সহিষ্ণু স্মার্ট ও টেকসই শহর গড়ে তুলতে ও অভিযোজন কৌশলের পাশাপাশি গ্রিনহাউজ গ্যাস বিশেষত কার্বন ডাই অক্সাইডের প্রশমনের জন্য বিশেষ ভূমিকা রাখবে।