ফেনী উপত্যকা কাঠ ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন

সভাপতি ইকবাল, সাধারণ সম্পাদক নুরুল আলম

top Banner

নিজস্ব প্রতিনিধি
মিরসরাইয়ের ফেনী উপত্যকা কাঠ ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) সকাল ৮টা থেকে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৪টায় শেষ হয়। নির্বাচনে শুধুমাত্র সাধারণ সম্পাদক পদে ভোট হয়। ভোট গণনা শেষে নুরুল আলম নুরু মেম্বার ৬৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি মোহাম্মদ মুছা পেয়েছেন ৪২ ভোট। এর আগে বিনাপ্রতিদ্বন্ধিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন ইকবাল হোসেন, সহ-সভাপতি তবারক হোসেন রনি। সদস্য নির্বাচিত হয়েছেন আবদুল মান্নান মোল্লা, শওকত আলী ও সুজাউল হক।

নির্বাচন পরিদর্শন করেছেন বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজী, করেরহাট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সিরাজুল হক, সাবেক আহবায়ক রেজাউল করিম, ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব ইয়াছিন মিজান, ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক জহির উদ্দিন বাবলু, রেজাউল করিম নোমান, বিএনপি নেতা ফজলুল মুরাদ, মোহাম্মদ রাসেল, এমরান হোসেন শামীম, ইউনিয়ন যুবদলের আহবায়ক জামশেদ আলম ফারুকসহ বিএনপি সহ কাঠ ব্যবসায়ী নেতৃবৃন্দ।

 

আরো খবর