প্রজন্ম মিরসরাই মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫ এর ফলাফল প্রকাশ

top Banner

 

নিজস্ব প্রতিনিধি

প্রজন্ম মিরসরাইয়ের আয়োজনে অনুষ্ঠিত মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫ এর ফলাফল আজ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। এবারের পরীক্ষায় তিনটি বিভাগে প্রায় ৫,০০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। মূল্যায়ন শেষে সর্বমোট ১৫০ জন শিক্ষার্থী বিভিন্ন গ্রেডে বৃত্তিপ্রাপ্ত হয়। কম্পিউটার ক্যাটাগরিতে ৩ জন বিজয়ী হয়েছে। ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছেন ২৯ জন ও সাধারণ গ্রেড বৃত্তি পেয়েছেন ১১৮ জন।

ফলাফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করে প্রজন্ম মিরসরাইয়ের ভারপ্রাপ্ত সভাপতি ও বৃত্তি পরীক্ষার আহবায়ক মো. রহিম উদ্দিন বলেন, ‘প্রজন্ম মিরসরাই মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫ সফলভাবে সম্পন্ন হয়েছে এবং আমরা এর ফলাফল প্রকাশ করতে পেরে আনন্দিত। বিপুল সংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণ আমাদের প্রতি মানুষের আস্থা ও সমর্থনের প্রতিফলন। আমরা সম্পূর্ণ স্বচ্ছতা ও ন্যায়সংগত মূল্যায়নের মাধ্যমে প্রকৃত মেধাবীদের নির্বাচন করেছি। প্রজন্ম মিরসরাই শিক্ষা, প্রতিযোগিতা ও মেধার বিকাশে সবসময়ই কার্যকর ভূমিকা রেখে আসছে এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রাখবে।’ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সময়সূচি যথাসময়ে জানানো হবে।

 

আরো খবর