দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষে ঐক্যবদ্ধ থেকে কাজ করবে নেতাকর্মীরা

উপজেলা বিএনপির মতবিনিময় সভা

top Banner

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার লক্ষ্যে মিরসরাইয়ে উপজেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে৷

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে মিরসরাই উপজেলা ও দুই পৌরসভা বিএনপির উদ্যোগে ছোটকমলদহ বাজারে একটি কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়৷

আয়োজিত সভায় মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন- চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্মআহবায়ক মো. নুরুল আমিন৷ মিরসরাই উপজেলা বিএনপির  সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরীর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী৷

এসময় উপস্থিত ছিলেন- মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সভাপতি অলিউল কবির ইকবাল, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্মআহবায়ক সালাউদ্দীন সেলিম চেয়ারম্যান, যুগ্মআহবায়ক নুরুল আবছার চেয়ারম্যান, জসিম উদ্দিন, সদস্য পারভেজ চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা ওলামা দলের সভাপতি মাওলানা জমির উদ্দিন, বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দীন লিটন, সদস্য সচিব জসিম কমিশনার, মিরসরাই পৌরসভা বিএনপির আহ্বায়ক জামশেদ কমিশনার, সদস্য সচিব কামরুল হাসান লিটন।

সভায় বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আদর্শে মিরসরাই বিএনপি চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. নুরুল আমিন, মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী, সাবেক আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী, উপজেলা বিএনপির সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরীর নেতৃত্বে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন৷

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মিরসরাই উপজেলার বিএনপির হেভিওয়েট নেতা হিসেবে আলোচনায় রয়েছেন চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির সাবেক যুগ্মআহবায়ক নুরুল আমিন এবং মিরসরাই উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী৷ দল যাকে মনোনয়ন দেবে তাকে নিয়েই কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন নেতাকর্মীরা৷

আরো খবর