আসন্ন শারদীয় দুর্গাপূজা উদ্যাপন উপলক্ষ্যে ওয়াহেদপুর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ইউনিয়ন বিএনপির উদ্যোগে ছোটকমলদহ পার্টি অফিসে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের সাবেক সালাউদ্দিন সেলিম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাই মিলেমিশে বসবাস করে আসছে। শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে বিএনপি সর্বদা পাশে থাকবে। ইউনিয়নের প্রতিটি পূজামণ্ডপ গুলো যে ভাবে অতীতে সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ বজায় ছিল এবারও যেন সুন্দর পরিবেশ বজায় থাকে সেদিকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করবো।”
এসময় ইউনিয়নের অন্তর্গত ১০টি পূজামণ্ডপের সভাপতি, সম্পাদকসহ বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তি উপস্থিত ছিলেন।