দল থাকলেই আমাদের অস্তিত্ব টিকে থাকবে- নুরুল আমিন
মিরসরাইয়ে ধুম ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা
দল থাকলেই নেতাকর্মীদের অস্তিত্ব টিকে থাকবে৷ দলই যদি না থাকে আমাদের অস্তিত্ব সংকটে পড়তে হবে৷ সুতরাং দলের হাই কমান্ডের নির্দেশনায় মানুষের দুয়ারে দুয়ারে যেতে হবে৷ ধানের শীষে ভোট চাইতে হবে৷ আমাদের নেতা তারেক রহমানের ঘোষিত ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে৷ একশ্রেণির অসাধু লোক অবৈধ বালু উত্তোলন, গাছ কাটা, মাছ চুরি, চোরাচালান, এসবে জড়িত হয়ে দলকে বিতর্কিত করছে৷ মানুষকে বিভ্রান্ত করছে৷ তাদের বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে৷

সোমবার (৬ অক্টোবর) সকালে চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নুরুল আমিনের আয়োজনে উপজেলার ধুম ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি৷

নুরুল আমিন বলেন, আমরা মানুষের সেবা করে দলের নির্দেশনা মেনে বিখ্যাত হতে চাই৷ খারাপ কাজ করে নয়৷ গ্রামে গ্রামে ঢুকে পড়তে হবে৷ নারী, পুরুষ, বৃদ্ধ মানুষের দৌড় গড়ায় গিয়ে তাদের কথা শুনুন৷ গণমানুষের কাছে ৩১ দফার মূল প্রতিপাদ্য নিয়ে উপস্থাপন করতে হবে৷ সাধারণ জনগণের বিশ্বস্ততা অর্জন করতে হবে৷ কারণ বিএনপি কৃষক জনতা মেহনতী মানুষ তথা গণমানুষের দল৷ দল যাকেই নমিনেশন দিবে ধানের শীষে প্রতীকে তাকে নিয়েই আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো৷

এসময় বক্তব্য রাখেন , মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী , উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আবছার চেয়ারম্যান,ধুম ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ইব্রাহিম খালেদ হকসাব, সাবেক সদস্য মোঃ শহীদ উল্লাহ , চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ তারিফুল ইসলাম তারেক , সাবেক ছাত্রনেতা আমিনুল হক সাদ্দাম, ধুম ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ইকবাল হোসেন, যুগ্ম আহবায়ক রানা, ধুম ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোজাম্মেল হোসেন আসিফ, ধুম ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি গোলাম কিবরিয়া মানিক, সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন মুন্না প্রমূখ৷