‘তারেক রহমানের ৩১দফা বাস্তবায়ন হলেই আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মান সম্ভব’- নুরুল আমিন
মিরসরাইয়ে করেরহাট ও দুর্গাপুর ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের মতবিনিময় সভা
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী মো. নুরুল আমিন বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীদের মনের দুঃখ এবং ক্ষোভকে দূর করে সকলে ঐক্যবদ্ধ হয়ে কৃষক, শ্রমিক মেহনতী, মা-বোন, শিক্ষক এবং ছাত্রদের কাছে যেতে হবে। বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সালাম পৌঁছে দিতে হবে এবং ধানের শীষ প্রতীকের জন্য ভোট চাইতে হবে। দীর্ঘ ১৫ বছর বয়োবৃদ্ধ কিছু মরুব্বি ছাড়া কেউ ভোট কেন্দ্রে যেতে পারে নাই এবং যারা তরুণ তারা এখনো ভোটের স্বাদ গ্রহণ করতে পারে নাই। ভোট আমাদের নাগরিক অধিকার। এটা মানুষের আমানত। এ আমানত রক্ষা করে একটি নির্বাচিত সরকার গঠন করতে পারে নাই ফ্যাসিস্ট শেখ হাসিনা। হাসিনার শাসনামলে এই দেশের মানুষ ভোট কেন্দ্রে যেতে পারে নাই। মানুষের ভোট তারা দিনের ভোট রাতে সীল মেরে নিয়েছে। শূন্য মানুষের ভোট কেন্দ্রে ভোট বাক্স পুরে গেছে। এভাবে তারা দেশকে অবৈধভাবে শাসন করেছে। বুধবার (৮ অক্টোবর) দুপুরে করেরহাট ইউনিয়নের বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

নুরুল আমিন আরও বলেন, একটি দল আওয়ামী লীগ ফ্যাসিস্ট হাসিনা পালানোর সাথে সাথে তার পুরো দলকে নিয়ে বাংলাদেশ থেকে পালিয়েছে। আরেকটি দল জামায়াতে ইসলাম। আগামীতে তারা প্রতিদ্বন্ধী, তারা প্রার্থী দিয়ে ঘোষণা দিয়ে প্রচার প্রচারণা চালাচ্ছে। আমাদেরকে একটি কথা বিশ্বাস করতে হবে, বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলিম প্রধান দেশ। বাংলাদেশের প্রায় ৮০ ভাগের উপরে মুসলমান। এখনো জমায়েত ইসলামীর মতো একটি দল ক্ষমতায় আসার মতো অবস্থান বাংলাদেশে এখনো সৃষ্টি হয়নি। এটা আফগানিস্তান বা ইরান নয়, ইসলামী বিপ্লব ঘটিয়ে যেনতেনো ভাবে ক্ষমতায় বসে যাবো। সেটা এইদেশে হবেনা।
মনোননয়ন প্রত্যাশী এই নেতা আরও বলেন, আমার ৪৫ বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে আমি সংগ্রামে, রাজপথে, জেল-জুলুম, হামলা-মামলা, আন্দোলনে দলীয় কার্যক্রমের শহীদ জিয়ার জাতীয়তাবাদী আদর্শকে লালন করে রাজনীতি করেছি। আমি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের কাছে মনোনয়ন প্রত্যাশী। দলের প্রতি আমি আশাবাদী দল আমাকে মূল্যায়ন করবে। তবে দলের সিদ্ধান্ত সবার আগে। দল যাকেই নমিনেশন দিবে ধানের শীষ প্রতীক যাকে দিবে তার পক্ষে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো। কেননা আগামীর রাজনীতি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১দফা বাস্তবায়ন হলেই আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মান সম্ভব। বিশ্ব মানচিত্রে বাংলাদেশ উচুঁ হয়ে দাঁড়ানোর সকল কিছুই নিহিত ৩১ দফার মধ্যে। সুতরাং ৩১ দফা সংবলিত লিফলেট গ্রামে গ্রামে পাড়া মহল্লায় নারী-শিশু-কিশোর তরুণদের মাঝে বিতরণ করতে হবে। তাদের বোঝাতে হবে।
ওইদিন মিরসরাই উপজেলা বিএনপির সদস্য আবুল কাসেম মেম্বারের সভাপতিত্বে বক্তব্য রাখেন করেরহাট ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক কামাল উদ্দীন, মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সিরাজুল ইসলাম, নুরুল আলম কমান্ডার, করেরহাট ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আবুল হোসেন মিয়া সওদাগর, সাবেক সদস্য শাহাদাৎ হোসেন, সাবেক যুগ্ম আহবায়ক তোবারক হোসেন প্রমুখ।
এছাড়া একইদিন বিকেলে দুর্গাপুর ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়৷ এসময় দুর্গাপূর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাস্টার রুহুল আমিনের সভাপতিত্বে, সাবেক যুগ্ম আহবায়ক দিদারুল আলম, মিরসরাই উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আবছার চেয়ারম্যান, মিরসরাই পৌরসভা বিএনপির সাবেক সভাপতি আতিকুল ইসলাম লতিফী,চট্টগ্রাম উত্তরজেলা ওলামা দলের সভাপতি জমির উদ্দিন, মিরসরাই পৌর বিএনপির সদস্য সচিব কামরুল হাসান লিটন, দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মিয়াজী, সাবেক ছাত্রনেতা হেলাল উদ্দিন প্রমুখ।