তাকিয়া বাড়ি এডুকেশন ট্রাস্টের ইফতার সামগ্রী বিতরণ

top Banner

চট্টগ্রামের সীতাকুণ্ডে ‘আই ক্যান ফোস্টার’র সহযোগিতায় তাকিয়া বাড়ি এডুকেশন ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি ) সকালে বারৈয়াঢালা ইউনিয়নের বগাচতর গ্রামের তাকিয়া বাড়ির সামনে শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

সংস্থার উদ্যোক্তা খুরশিদ হক জানান,আমরা সারাবছরই সীতাকুণ্ডে উপজেলায় নানারকম মানবিক কার্যক্রম করি,তারই অংশ হিসেবে রমজানে ১ হাজার পরিবারকে সামান্য ইফতার সামগ্রী দিয়েছি। আমাদের এমন আয়োজন আগামীতেও অব্যাহত থাকবে।

আরো খবর