জুলাই শহীদদের স্মরণে মিরসরাই কলেজে মোমবাতি প্রজ্বলন

top Banner

চট্টগ্রামের মিরসরাই বিশ্ববিদ্যালয় কলেজে বিএনপির অঙ্গসংগঠন ছাত্রদলের উদ্যোগে জুলাই শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করা হয়েছে। ১৭ জুলাই (বৃহস্পতিবার) সন্ধ্যায় কলেজ চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম উত্তর জেলা শাখার সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি ও সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেলের নির্দেশনায় এ মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে জুলাই অভ্যুত্থানে চট্টগ্রামের প্রথম শহীদ ও চট্টগ্রাম কলেজ ছাত্রদলের সদস্য শহীদ ওয়াসিম আকরাম এবং রংপুরের আবু সাঈদসহ সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিরসরাই বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সভাপতি প্রার্থী ইকবাল হোসেন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক প্রার্থী তৌফিকুল ইসলাম। এসময় কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো খবর