জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ সফল করার জন্য বারইয়ারহাটে স্বাগত মিছিল

top Banner

 

নিজস্ব প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামী জোরারগঞ্জ থানা শাখার উদ্যোগে আজ বুধবার বিকাল ৫ টার সময় বারইয়ারহাট পৌরবাজারে আগামী ১৯ তারিখের জাতীয় সমাবেশ সফল করার জন্য স্বাগত মিছিলের আয়োজন করেছে। মিছিল পরবর্তী সমাবেশ পরিচালনা করেন জোরারগঞ্জ থানা জামায়াতের সেক্রেটারি মাইন উদ্দিন। বক্তব্য রাখেন জোরারগঞ্জ থানা জামায়াতের আমীর ও সাবেক কাউন্সিলর মাওলানা নুরুল হুদা হামিদী। এসময় উপস্থিত ছিলেন জোরারগঞ্জ থানা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মোক্তার আহমেদ, সহ-সেক্রেটারি আনোয়ার হোসেন, অর্থ ও প্রচার সম্পাদক আবদুল গফুর, পেশাজীবি সম্পাদক মোহাম্মদ ফারুক, অফিস সম্পাদক মুসলিম উদ্দিন, শুরা ও কর্ম পরিষদ সদস্য জসিম উদ্দিন, মাওলানা আরিফুর রহমান, নুরুল আলমসহ বিভিন্ন ইউনিয়নের আমীর ও সভাপতিবৃন্দ।

আরো খবর