চট্টগ্রামে শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবী সংগঠনের সম্মাননা পেল মিরসরাইয়ের ‘শান্তিনীড়’

top Banner

সমাজসেবায় বিশেষ অবদান রাখায় চট্টগ্রামে শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবী সংগঠনের সম্মাননা পেল মিরসরাইয়ের ‘শান্তিনীড়’। শনিবার ‘প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায় আস্থা আজ সমাজসেবা’ এই প্রতিপাদ্য বিষয়ে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। চট্টগ্রাম সমাজসেবা কার্যালয়ে অনুষ্ঠিত সমাজসেবা দিবসে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শরীফ উদ্দিন।

চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. ফরিদুল আলম, অতিরিক্ত বিভাগীয় পরিচালক হরিশ চন্দ্র বিশ্বাস, সহকারী পরিচালক মো. জসীম উদ্দিন, মিরসরাই উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাবরিনা রহমান লীনা প্রমুখ। অনুষ্ঠানে শান্তিনীড় ছাড়াও হাটহাজারীর জাগৃতি ও পটিয়ার রশিদাবাদ পল্লী মঙ্গল সংস্থাকে শ্রেষ্ঠ সংগঠনের সম্মাননা দেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে শান্তিনীড়ের সভাপতি নিজাম উদ্দিন বলেন, এটি শান্তিনীড়ের জন্য অনেক বড় একটি অর্জন। আমরা ভালো কাজের মাধ্যমে মানুষের পাশে আরও বেশি করে দাঁড়ানোর অনুপ্রেরণা যোগাবে সম্মাননাটি।উ

উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাবরিনা লীনা বলেন, মিরসরাইয়ে অনেকগুলো স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে, যারা খুবই ভালো কাজ করছে। তাদের মধ্যে শান্তিনীড় অন্যতম। আমি মনে করি শ্রেষ্ঠ সংগঠনের সম্মাননা পাওয়াটি তাদের কাজে গতি আরও বাড়িয়ে দেবে।

আরো খবর