উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ

top Banner

চট্টগ্রামের মিরসরাইয়ের স্বেচ্ছাসেবী ও শিক্ষাবান্ধব সংগঠন উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বারইয়ারহাট পৌরসভা বিএনপি’র সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ছাগলনাইয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, মিরসরাই প্রেসক্লাবের সহ-সভাপতি মুহাম্মদ দিদারুল আলম, সোনালী স্বপ্ন’র সাবেক সভাপতি মঈনুল হোসেন টিপু,
ইউসাম এর সভাপতি আব্দুল্লাহ আল মুরাদ, সাধারণ সম্পাদক মাকসুদুল আলম ফাহিম।
সংগঠনের সভাপতি মোঃ আবু সাঈদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, ইস্টার্ন ব্যাংক মিরসরাই শাখার কর্মকর্তা সাজিদ, উত্তরণ’র সাংগঠনিক সম্পাদক আবু সাবের নিজামী, অর্থ সম্পাদক মোঃ মাসুম সোহান, প্রচার সম্পাদক মাহমুদুল হাসান জাবেদ, দপ্তর সম্পাদক নুর সালমান লিমন, শিক্ষা-সাংস্কৃতিক ও প্রকাশনা সম্পাদক আবদুল আজিজ। সংগঠনের ‎সদস্য মারুফ উল হক শান্ত, মামুন, নাজমুল, তানিম, জোবায়ের, ইশান, জাহেদুল, ইমন, ফারদিন, রাহী, মুহিন, আবদুর রহমান, মেজবাহ, আবির, ইয়াসিন, সাইমুন, আজিম উদ্দিন, মর্তুজা।
সংগঠনের সভাপতি মোঃ আবু সাঈদ জানান, এবার আমাদের ৭ম ঈদ উপহার বিতরণ হয়েছে। বারইয়ারহাট পৌরসভা, হিঙ্গুলী, জোরারগঞ্জ, ধুম ও ওচমানুপুর ইউনিয়নের ৪০টি প্রতিবন্ধী, বিধবা ও এতিম ব্যক্তির পরিবারের নিকট উত্তরণ’র সদস্যরা ঈদ উপহার পৌঁছে দিয়েছেন।

আরো খবর