‘আপনার প্রয়োজনের তুলনায় এটি সামান্য’

top Banner

 

কোন ফটোসেশন নেই, গ্রহীতার সম্মানহানী নেই। তালিকা তৈরী করে ব্যাগভর্তি করে গরীব ও অসহায় মানুষের ঘরে পৌঁছে যাচ্ছে ঈদ উপহার।

ব্যাগের ভেতরে একটি চিরকুট যেখানে লেখা ‘প্রিয়জন, আপনার প্রয়োজনের তুলনায় এটি সামান্য। আমরা চেয়েছি আপনার সাথে কিছুটা আনন্দ ভাগাভাগি করতে। আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমাদের জন্য দোয়া করবেন’

উপজেলার দক্ষিণ সোনাপাহাড়স্থ সামাজিক সংগঠন শেকড় এর এমন উদ্যোগ সর্ব মহলে প্রশংসা কুঁড়িয়েছে।

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে গ্রামের ২০টি পরিবারকে বিভিন্ন খাদ্য সামগ্রী ও ৩০ পরিবারকে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) সংগঠনের সদস্যরা গ্রামের অসহায় ও গরীবদের বাড়িতে বাড়িতে গিয়ে এই ঈদ উপহার পৌঁছে দেন।

সংগঠনের আহবায়ক সোহরাব হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম হৃদয়ের সঞ্চালনায় ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ কামরুল মুনসি। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট নাজমুল হাসান, সংগঠনের আহবায়ক কমিটির সদস্য আব্দুল কাইয়ুম নিজামী, মোঃ মাইনুল ইসলাম, আব্দুর রহিম বাবু প্রমুখ।
সংগঠনের উপদেষ্টা কামরুল মুনসি বলেন, ঈদ সাম্য ও সমতার বার্তা বহন করে। আমরা স্বার্ধের মধ্যে সমাজের অসহায় মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার চেষ্টা করেছি। ভবিষ্যতে এটি আরো বড় পরিসরে করার পরিকল্পনা রয়েছে আমাদের।

 

আরো খবর