ইউসামের উদ্যোগে “AI শিক্ষায়: সম্ভাবনা, ঝুঁকি ও দায়িত্ব” কর্মসূচির ৬ষ্ঠ পর্ব অনুষ্ঠিত

top Banner

 মিরসরাইয়ের সুনামধন্য বিদ্যাপীঠ জেবি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ডিজিটাল জ্ঞান ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে ইউসামের উদ্যোগে “AI শিক্ষায়: সম্ভাবনা, ঝুঁকি ও দায়িত্ব” শীর্ষক কর্মসূচির ষষ্ঠ পর্ব।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার। 

তিনি বলেন,“কৃত্রিম বুদ্ধিমত্তা আজ শিক্ষা ও কর্মজীবনের অপরিহার্য অংশ হয়ে উঠছে। তবে এর সঠিক ব্যবহার নিশ্চিত করাই হবে আগামী প্রজন্মের বড় দায়িত্ব।”

ইউসামের সভাপতি আল মুরাদের সঞ্চালনায় আয়োজিত এ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা  ফেরদৌস হোসেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুভাষ সরকার, সিনিয়র শিক্ষক সুব্রত বড়ুয়া, উত্তম কুমার শর্মা, টুইকেল বড়ুয়া, সাইফুল ইসলামসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

কর্মসূচিতে কি-নোট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন ইউসামের সাবেক সহ-সভাপতি ও মডুলাস কোচিং সেন্টারের স্বত্বাধিকারী ইফতেখার হোসেন ইমু (চুয়েট)।

 বিষয়ভিত্তিক বিশেষ বক্তৃতা উপস্থাপন করেন জোবায়ের মাহমুদ তানিম।

এছাড়াও বিষয়ভিত্তিক সংক্ষিপ্ত কুইজ প্রতিযোগিতা, যেখানে শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ কর্মসূচিটিকে আরও আকর্ষণীয় ও শিক্ষণীয় করে তোলে।

আরো খবর