আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের মিরসরাই উপজেলা কমিটি গঠন

আহবায়ক অ্যাডভোকেট আবদুল্লাহ আল মুহিত, সদস্য সচিব মনিরুল ইসলাম মনির

top Banner

আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের মিরসরাই উপজেলা শাখার ২৮ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পরিষদটির চট্টগ্রাম উত্তর জেলা কমিটির আহবায়ক অ্যাডভোকেট মো. বশিরুল হুদা সোহান ও সিনিয়র যুগ্ম আহবায়ক শওকত হোসেন সুমন। এর আগে গত রবিবার (৯ ফেব্রুয়ারি ) আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের অফিসিয়াল প্যাডে উত্তর জেলা কমিটির আহবায়ক ও সিনিয়র যুগ্ম আহবায়ক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটিতে অ্যাডভোকেট আবদুল্লাহ আল মুহিত আহবায়ক ও মনিরুল ইসলাম মনিরকে সদস্য সচিব নির্বাচিত করা হয়েছেন। এ কমিটিতে স্থান পাওয়া অন্যান্যরা হলেন, রনি ভৌমিক সিনিয়র যুগ্ম আহবায়ক, যুগ্ম আহবায়ক রবিউল হোসাইন, মাসুদ পারভেজ হৃদয়, সাখাওয়াত হোসেন, আরিফুল ইসলাম, সাইফুল ইসলাম ভূঁইয়া ও মো. মামুন রশিদ ।

কমিটির সদস্য মনোনীত হয়েছেন, মাঈন উদ্দিন আনিছ, সাইফুল ইসলাম, ফখরুল ইসলাম, শেখ ফরহাদ, আরিফ হাসান, শাহাদাত হোসেন, আবু সাইয়্যিদ ডালিম, মো. আরিফ, মো. হৃদয়, ইমতিয়াজ উদ্দিন সাজিদ, এমরান হোসেন জাসু, সাইফুল ইসলাম, আরাফাত হোসেন, নাজমুল হাসান শুভ, তোফাজ্জেল হোসেন, এসকান্দার মির্জা, শাহাদাত হোসেন মারুফ, শেখ জাবেদ, নাইমুল ইসলাম।

 

 

আরো খবর