চট্টগ্রামের মিরসরাইয়ে সাবেক ইউপি সদস্যের উপর দুর্বৃত্তের হামলার ঘটনা ঘটেছে। বুধবার রাত ৯টায় উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের হাদিরফকিরহাট বাজারে এ হামলার ঘটনা ঘটে। হামলায় আহত ইউপি সদস্য জাবেদ হোসেন পলাশ (৪৫) মাইজগাঁও গ্রামের মুক্তিযোদ্ধা শাহজাহানে ছেলে। তিনি ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।
পলাশের আত্মীয় ইঞ্জিনিয়ার কামরুল আলম জানান, বুধবার রাতে মসজিদে এশা নামাজ আদায় করে বের হওয়ার সাথে সাথে কয়েক যুবক মিলে পলাশকে মাধর করে। এতে তিনি গুরুতর আহত ও ডান হাতের কব্জির নিচের হাঁড় ভেঙে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করে।
হামলায় আহত সাবেক ইউপি সদস্য জাবেদ হোসেন পলাশ বলেন, এশার নামাজ পড়ে মসজিদ থেকে বের হতেই ৬ থেকে ৭ জনের একটি সন্ত্রাসী দল আমাকে কিছু বুঝে উঠার আগে লোহার রড় ও লাঠিসোঁটা দিয়ে এলোপাথাড়ি মারধর করে। এতে আমার ডান হাত ভেঙে যায়। পরে মসজিদের মুসল্লিরা আমাকে উদ্ধার করে হাপাতালে নিয়ে যায়। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) চিকিৎসাধীন রয়েছি।