২৫ সালের ২8 শে জানুয়ারী হচ্ছে সরকারহাট স্কুলের পুনর্মিলনী উৎসব

top Banner

চট্টগ্রামের মিরসরাইয়ের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সরকারহাট নজর আলী রূপজান উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী উৎসবের তারিখ নির্ধারণ করা হয়েছে। সোমবার (২১ অক্টোবর) পুনর্মিলনী উৎসবের আহবায়ক প্রিয়তোষ নাথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রেজিস্ট্রেশনকৃত সকল প্রাক্তন ছাত্র-ছাত্রীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পুনর্মিলনী উৎসব-২০২৪ অনুষ্ঠানটি আগামী ২০, ২১ডিসেম্বর ২০২৪ এ অনুষ্ঠিত হওয়ার জন্য নির্ধারিত ছিল। রাষ্ট্রীয় প্রেক্ষাপটের কারণে ৩ মাস সময় তহবিল সংগ্রহ ও যাবতীয় কাজকর্ম ব্যাহত হওয়ায় গত ৪ অক্টোবর সাধারণ সভার মতামত শুনে উপদেষ্টা পরিষদের সর্বসম্মত সিদ্ধান্তক্রমে পুনর্মিলনী উৎসব আগামি ২০, ২১শে ডিসেম্বর ২০২৪ এর পরিবর্তে আগামি ২8 শে জানুয়ারী ২০২৫  শুক্রবার  অনুষ্ঠানের চূড়ান্ত তারিখ নির্ধারিত হয়।

বিজ্ঞপ্তিতে পুনর্মিলনী উৎসবের আহবায়ক প্রিয়তোষ নাথ, সংশ্লিষ্ট সকল কমিটি ও উপকমিটিকে অনুষ্ঠানের সাফল্যের লক্ষ্যে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ জানান ।

 

আরো খবর