হিঙ্গুলী ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন

top Banner

নিজস্ব প্রতিনিধি
সাংগঠনিক ও বায়তুলমাল পক্ষ উপলক্ষে মিরসরাই উপজেলার ২ নম্বর হিঙ্গুলী ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ জুন) বিকেলে বারইয়ারহাট কলেজে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে ২ নম্বর হিঙ্গুলী ইউনিয়ন জামায়াতের আমীর মোহাম্মদ আবু তৈয়বের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডেপুটি এ্যাটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান।

এসময় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জোরারগঞ্জ থানা আমীর নুরুল হুদা হামিদী, নায়েবে আমীর মুখতার আহম্মদ, হিঙ্গুলী ইউনিয়ন জামায়াতে ইসলামীর অফিস ও প্রচার সম্পাদক মিজানুর রহমান, অর্থ সম্পাদক আরিফুল ইসলাম, জোরারগঞ্জ থানা শ্রমিক কল্যাণ ফেডারেশন সেক্রেটারি রেদোয়ানুল হক, জোরারগঞ্জ থানা যুব বিভাগের সভাপতি নুরুল আলম, হিঙ্গুলী ইউনিয়ন পেশাজীবি সভাপতি আলমগীর হোসেন, হিঙ্গুলী ইউনিয়ন শ্রমিক সংগঠনের সভাপতি মোশাররফ হোসেন, হিঙ্গুলী ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি জহির উদ্দিন, বারইয়ারহাট পৌরসভা ছাত্রশিবিরের সভাপতি মুশফিকের রহমান, মুক্তিযোদ্ধা আবুল বাশারসহ পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ডের কর্মীবৃন্দ।

আরো খবর