হিঙ্গুলীতে অগ্নিকান্ড : ছাই তিন বসতঘর

top Banner

চলমান রিপোর্ট

মিরসরাইয়ের হিঙ্গুলী ইউনিয়নে অগ্নিকান্ডে ৩টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে ক্ষতিগ্রস্থরা হলেন- হারাদন দাশ, অর্জুন কুমার দাশ ও জন্টু দাশ। রোববার (৪ এপ্রিল) দুপুর ২টায় উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের পূর্ব হিঙ্গুলী গ্রামের বাদামতলা এলাকার সূর্য দাসের বাড়িতে আগুনের এ ঘটনা ঘটে।

মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী জানিয়েছেন, প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত্র হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুনে কেউ হতাহত হয়নি। এতে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আরো খবর