হাসপাতালের বেডে শুয়েই ভোট, গণতন্ত্রের টানে ভোট কেন্দ্রে ছুটলেন যুবদল নেতা বাপ্পি

top Banner

শিহাব উদ্দিন শিবলু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে এক অনন্য দৃশ্যের জন্ম দিলেন কামরুল হাসান বাপ্পি। সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ব্যথায় কাতর—তবুও ভোটাধিকার প্রয়োগের অদম্য ইচ্ছায় তিনি হাসপাতালের বেডেই শুয়ে ছুটে এলেন ভোটকেন্দ্রে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মলিয়াইশ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে কয়েকজনের সহায়তায় বেডসহ হাজির হন তিনি। চারজন ধরে বেডটি কেন্দ্রের ভেতরে নিয়ে গেলে সবার চোখে-মুখে ছিল বিস্ময়। সেই অবস্থাতেই নিজের ভোটাধিকার প্রয়োগ করেন বাপ্পি। তিনি মিঠানালা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব।

খোঁজ নিয়ে জানা গেছে, কিছুদিন আগে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। চিকিৎসকদের বিশ্রামের পরামর্শ, স্বজনদের অনুরোধ—কিছুই তাকে থামাতে পারেনি। ভোটাধিকার থেকে নিজেকে বঞ্চিত করতে রাজি ছিলেন না তিনি।

ভোট দিয়ে বাপ্পি বলেন, “আমি হাসপাতালের বেডে শুয়ে থাকলেও মন পড়ে ছিল ভোটের মাঠে। অনেকে নিষেধ করেছে, কিন্তু মন মানেনি। তাই বেড নিয়ে এসেই ভোট দিলাম। ধানের শীষের জয় হবে ইনশাআল্লাহ।”

বাপ্পির এই দৃশ্য উপস্থিত ভোটারদের আবেগাপ্লুত করে তোলে। অনেকেই বলেন, এমন দৃশ্যই প্রমাণ করে—গণতন্ত্রের প্রতি মানুষের টান এখনো কত গভীর।

চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরোয়ার উদ্দিন সেলিম বলেন, “বাপ্পি সত্যিকারের দলপাগল মানুষ। অসুস্থ অবস্থাতেও তাকে আটকানো যায়নি। আমাদের সহায়তায় সে ভোট দিতে পেরেছে।”

মলিয়াইশ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের দায়িত্বে থাকা মো. শাহ আলম বলেন, “একজন অসুস্থ ভোটার বেডে শুয়ে কেন্দ্রে আসেন। চারজন মিলে তাকে ভেতরে নিয়ে গিয়ে ভোট দেওয়ার ব্যবস্থা করা হয়।

আরো খবর