বাংলাদেশ জামায়াতে ইসলামী মিরসরাই উপজেলা শাখার উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) স্থানীয় আলিয়া মাদ্রাসা মিলনায়তনে উপজেলা জামায়াতের আমীর মোঃ নুরুল কবির এর সভাপতিত্বে সেক্রেটারি মাওলানা আনোয়ার উল্লাহ আল মামুন এর পরিচালনায় অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন ১২ নং খৈয়াছড়া ইউনিয়ন সভাপতি হাফেজ মুহাম্মদ ইকরাম হোসাইন, ১৩ নং মায়ানী ইউনিয়ন সভাপতি মোঃ সাহাব উদ্দিন, মিরসরাই পৌরসভা জামায়াতের আমীর মোঃ শিহাব উদ্দিন, উপজেলা জামায়াতের অফিস সেক্রেটারি মোঃ শফিকুল আলম সিকদার, উপজেলা জামায়াতের বায়তুল মাল সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন।
উপজেলা জামায়াতের আমীর নুরুল কবির উনার বক্তব্য বলেন, স্বাধীনতার সুফল আজো আমরা অর্জন করতে পারিনি। শাসক গোষ্ঠী বারবার ক্ষমতার অপব্যবহার করে আধিপত্যবাদকে আসকারা দিয়েছেন। এতে করে স্বাধীনতা বারবার আগ্ৰাসনের স্বীকার হয়েছে। তাই আজ সময়ের দাবী স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য জাতীয় ঐক্য অপরিহার্য।