সাহেরখালীতে ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয় উপলক্ষে বিজয় র‌্যালী

top Banner

৫ই আগস্ট ‘আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়’ উপলক্ষে মিরসরাই উপজেলার সাহেরখালী ইউনিয়নে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিজয় র‍্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ( ৮ আগস্ট)  বিকালে উপজেলার সাহেরখালী ইউনিয়নের ভোরের বাজারে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী এবং সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরীর দিকনির্দেশনায় আয়োজিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নুর হোসেন চেয়ারম্যান। সঞ্চালনা করেন বিএনপি নেতা জাদু মিয়া।

র‌্যালী পরবর্তী সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য বদরুদ্দোজা মিয়া। এছাড়াও বক্তব্য রাখেন রাখেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক নিজাম উদ্দিন চৌধুরী লিটন, ইউনিয়ন বিএনপির নেতা ও সাবেক মেম্বার  নুর নবী চৌধুরী, ১৪নং হাইকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক কাজী মনির, বিএনপি নেতা মাষ্টার সাহাদাত হোসেনসহ আরো অনেকেই। 

এছাড়াও সংক্ষিপ্ত সমাবেশে সাহের খালী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি শহীদ,নাজমুল চৌধুরী সাধারণ সম্পাদক বাবলু, ইউনিয়ন বিএনপির নেতা আবু ছালেক চৌধুরী, আরিফ হোসেন, হুমায়ন কবির চৌধুরী, সেলিম,  ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি নুরু ছাপা ও যুগ্ন আহবায়ক নওশেদ আলম, সিনিয়র সদস্য জামাল হোসেন, যুবনেতা মহসিন, রাশেল, নুরুল করিম, ছাত্রনেতা সাইফুল ও তানভীরসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো খবর