শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলো এসএসসি’৯৭ মিরসরাই উপজেলা

top Banner

চট্টগ্রামের মিরসরাইয়ে তীব্র শীতে কষ্টে থাকা মানুষের পাশে দাঁড়িয়েছেন এসএসসি’৯৭ মিরসরাই উপজেলা। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে উপজেলার বিভিন্ন চরাঞ্চলে শতাধিক শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন তারা।

এসএসসি’৯৭ মিরসরাই উপজেলা প্রতিনিধি মুহাম্মদ দিদারুল আলম বলেন, শীত মৌসুমে অসহায় মানুষ সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ে। তাদের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব। শীতার্ত মানুষের কষ্ট লাঘব করতেই আমাদের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামীতেও আমাদের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

কম্বল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, কবির হোসেন, আবু শাঈদ মাহমুদ রনী, মোফাজ্জল হোসেন রাজিব, সাইফুল ইসলাম, কিশোর চক্রবর্তী, আবু জাফর, নজরুল হোসেন রাসেল, মোহাম্মদ ইউসুফ প্রমুখ।

আরো খবর