লিভারপুলকে ০-১ গোলে হারিয়ে বায়ার্ন মিউনিখের জয়

top Banner

মিরসরাইে জেবি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ চ্যাম্পিনন্স লীগ মৌসুম চার এর ফাইনাল খেলায় লিভারপুলকে হারিয়ে জয়লাভ করে বায়ার্ন মিউনিখ। সোমবার (১৪ অক্টোবর) বিকালে জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

খেলায় ফুটবলের দুই জায়ান্ট ক্লাব লিভারপুল ও বায়ার্ন মিউনিখ নামে গঠিত হয়ে মাঠে নামে দুটি দল। খেলায়  লিভারপুলকে ১-০ গোলে হারিয়ে জয় লাভ করে বায়ার্ন মিউনিখ। খেলা শেষ আমন্ত্রিত অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।

জানা গেছে, গত ১০ অক্টোবর থেকে শুরু হওয়া এই লিগে চ্যাম্পিয়ন্স লিগের জায়ান্ট ক্লাবগুলোর নামে দল গঠন করে খেলায় অংশগ্রহণ করে জেবি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা। মূলত তরুণ প্রজন্মকে মাদকাসক্ত থেকে দূরে রেখে  খেলাধুলায় আকৃষ্ট করতে তাদের এই ব্যাতিক্রমী আয়োজন।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মাসুকুল আলম সোহান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সিরাজুল  ইসলাম সিরাজ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল  হাই,১/২৪ সোসাল মুভমেন্ট  এন্ড ইউথ ডেভেলপমেন্টর সভাপতি জামাল উদ্দিন,  ব্যবসায়ী ও সমাজসেবক গোলাম জাকারিয়া,জোরারগঞ্জ ডায়াবেটিস হাসপাতালের সভাপতি আবু নাছের,সমাজ সেবক ফিরোজ আহমেদ খান।
আরো উপস্থিত ছিলেন, জে বি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রবিউল আলম ভূঁইয়া ও সাইফুল ইসলাম। জেবি এক্স স্টুডেন্ট এসোসিয়েশনের অন্যান্য সদস্যবৃন্দ।

খেলা পরিচালনা কমিটির আহবায়ক মেহেদী হাসান বলেন, জেবি উচ্চ বিদ্যালয় উত্তর চট্টগ্রামের সবচেয়ে সেরা একটি শিক্ষা প্রতিষ্ঠান। এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা নিজেদের ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতেও সাধারণ শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে প্রতিনিয়ত খেলাধূলাসহ বিভিন্ন কালচারাল প্রোগ্রাম  আয়োজন করা হয়। এই প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট টিও তার অংশ বিশেষ।

আরো খবর