মিরসরাই হানাদার মুক্ত দিবসে বধ্যভূমি স্মৃতিসৌধে শ্রদ্ধা জ্ঞাপন

top Banner

 

নিজস্ব প্রতিনিধি

মিরসরাই উপজেলায় ৮ ডিসেম্বর হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। সকাল সাড়ে ১০টায় মিরসরাই উপজেলা সদর নিকটস্থ বধ্যভূমি স্মৃতিসৌধে ভিন্ন ভিন্ন ভাবে পুস্পস্তবক অর্পন করে মিরসরাই উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড। বেলা সাড়ে ১১টায় ও বিএনপি মনোনিত এমপি প্রার্থী পুস্পস্তবক অর্পণ করেন ।

প্রথমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ। এরপর মুক্তিযোদ্ধা কমান্ড এর পক্ষ থেকে পুস্পস্তবক অর্পনকালে উপস্থিত ছিলেন উপজেলার ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী খাঁন, বীর মুক্তিযোদ্ধা নুর উদ্দিন, কামাল পাশা চৌধুরী, নুরুল আবছার, নিজাম উদ্দিন এসকেএম সলিমুল্লাহ প্রমুখ।

এরপর নেতাকর্মীদের সাথে নিয়ে বধ্যভুমির এই শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন চট্টগ্রাম-১ মিরসরাই আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনিত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান। এসময় তাঁর সাথে আরো উপস্থিত ছিলেন মিরসরাই পৌর বিএনপির সাবেক আহবায়ক মহিউদ্দিন, সাবেক সদস্য সচিব জাহিদ হুসাইন, ৯ নং মিরসরাই ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাঈন উদ্দিন কোম্পানী, সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল হক সুজা, মফিজ উদ্দিন, বিএনপি নেতা এম জাহিদুল ইসলাম ভূঁইয়া আরিফ, যুবদল নেতা মনির হোসেন সহ প্রমুখ নেতৃবৃন্দ।

 

 

আরো খবর