নিজস্ব প্রতিনিধি
মিরসরাই সমিতি ওমানের পুরনো কমিটি বিলুপ্ত করে নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) আল ফালাক রেস্টুরেন্টে ৬ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।
নতুন কমিটির আহবায়ক হলেন মো. রেজাউল করিম, যুগ্ম আহবায়ক মো: হাসান সাইফুর রহমান ভুইয়া, সদস্য সচিব মো: নাজমুল হক পারভেজ, মনিরুল ইসলাম আসিফ, মো. আরিফ হোসাইন ও মো. বাবলু।
আগামী ৪৫ কার্যদিবসের মধ্যে আহবায়ক গন সমিতির গঠনতন্ত্র অনুযায়ী একটি সুন্দর সুশৃঙ্খল কমিটি উপহার দিবেন সেই আশা করছি।
সভায় উপস্থিত ছিলেন মিরসরাই সমিতি ওমান এর সাবেক সভাপতি মো. রিয়াদ ( সি আই পি) এবং কার্যকর পরিষদের সদস্যগন।