মিরসরাই সদরে ‘অপু টেলিকম’ এর উদ্বোধন

top Banner

নিজস্ব প্রতিনিধি

দেশে দিন দিন বেড়ে চলছে মোবাইলের ব্যবহার। গ্রাহকদের চাহিদা মেটাতে একের পর এক মডেল আর প্রসেসর নিয়ে হাজির হচ্ছে মোবাইল কোম্পানিগুলো। তারই অংশ হিসেবে নতুন চমক ও অভিজ্ঞতা নিয়ে গ্রাহকদের সেবা দেয়ার প্রতিশ্রুতি নিয়ে নতুন আঙ্গিকে মিরসরাই পৌর সদরে যাত্রা শুরু করেছে সদরের ফুটওভারব্রিজ সংলগ্ন অপু টেলিকম।
শুক্রবার (০১ অক্টোবর) বিকালে ফিতা কেটে দোকানের উদ্বোধন করেন অপু টেলিকমের স্বত্বাধিকারী সালাউদ্দিন হোসেন অপু। এমসয় সামাজিক, রাজনৈতিক ও বাজারের ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।

অপু টেলিকমের স্বত্বাধিকারী সালাউদ্দিন হোসেন অপু বলেন, মিরসরাই পৌর সদরে গ্রাহকদের উন্নত সেবা দেয়ার মানসিকতায় নবরূপে বিভিন্ন ব্রান্ডের মোবাইল নিয়ে আমার পরিচালনাধীন অপু টেলিকম এর শুভ উদ্বোধন করেছি। স্যামসাং, শাওমি, অপ্পো, রিয়েলমি, হুয়াই, সিম্ফনি মোবাইল ছাড়াও বিভিন্ন কোম্পানীর মোবাইল বিক্রির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা করা আমাদের একমাত্র লক্ষ্য। এছাড়া মোবাইল সার্ভিসিং সহ সকল ধরনের মোবাইলের পার্টস সামগ্রী পাওয়া যাবে।

আরো খবর