ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যানের পক্ষে ধানের শীষ প্রতীকের প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ৭ ফেব্রুয়ারি) রাতে উপজেলার র খৈয়াছড়া ইউনিয়নের নয়দুয়ার বাজার এলাকায় সংগঠনটির প্রধান প্রচারণা কার্যালয়ে মিরসরাই জাতীয়তাবাদী ফোরাম, সংযুক্ত আরব আমিরাতের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন আনোয়ার হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি নুরনবী করিম বাবলু। প্রধান বক্তা ছিলেন সাবেক উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক দিদারুল আলম ভুঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপদেষ্টা সুজাউল হক, সহসভাপতি আকরাম আলী চৌধুরী ও মোজাম্মেল। এছাড়া বক্তব্য দেন ওয়াহেদপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি নুর ইসলাম ও সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, ইউনিয়ন যুবদল সভাপতি আব্দুর রহিম, যুবদল নেতা সাকাওয়াত হোসেন, আরিফ হোসেন, টিটু, জাসাস সভাপতি ইকবাল হোসেন, উপজেলা কৃষকদল নেতা ইমাম হোসেন ও তোফাজ্জল হোসেন, সাহেরখালী ইউনিয়ন যুবদল নেতা সাহাদাৎ হোসেন, ইউনিয়ন ওলামাদল সভাপতি সাজ্জাত হোসেন রাজু, কাটাছাড়া ইউনিয়ন ওলামাদল সভাপতি আব্দুল মালেকসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে নুরনবী করিম বাবলু বলেন, ‘তারেক রহমান ঘোষিত ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান বাস্তবায়নে নুরুল আমিন চেয়ারম্যানকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে শান্তির বাংলাদেশ ও সুশাসনের দরজা খুলে দিতে হবে। বিএনপি মানেই বাংলাদেশি জাতীয়তাবাদ, বিএনপি মানেই বাংলাদেশ।’
তিনি আরো বলেন, ‘মিথ্যা যত গুছিয়েই বলা হোক, জনগণ তা বুঝে। ইতিহাস বিকৃতি ও অপরাজনীতির মাধ্যমে দেশে অশান্তি সৃষ্টি করা হলে তা প্রতিহত করা হবে।