মিরসরাই কলেজে শিক্ষাবৃত্তি প্রদান ও বই বিতরণ

top Banner

নিজস্ব প্রতিনিধি
মিরসরাই কলেজে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদেরকে শিক্ষাবৃত্তি এবং বিজ্ঞান বিভাগের সকল শিক্ষার্থীদের বই বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর ) সকাল ১১টায় কলেজ মিলনায়তনে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি অধ্যাপক এস, এম আতিকুল ইসলাম লতিফী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই কলেজের পরিচালনা পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য অধ্যাপক মোহাম্মদ আলী, পরিচালনা পর্ষদ সদস্য শেখ মোহাম্মদ জসিম উদ্দিন, উপাধ্যক্ষ মোহাম্মদ নাসির উদ্দিন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগি অধ্যাপক সাইফুল হক সিরাজী। অধ্যাপক উত্তম কুমার চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে বিজ্ঞান বিভাগের ভর্তিকৃত সকল শিক্ষার্থীকে বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী এস এম সাফাত ইশতিয়াক এর পৃষ্ঠপোষকতায় বই প্রদান করা হয়। এছাড়া জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদেরকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

প্রধান অতিথি বলেন, জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদেরকে মীরসরাই কলেজের এই সহযোগিতা আগামীতেও অব্যাহত থাকবে।

 

আরো খবর