মিরসরাই উপজেলা-পৌরসভা ও বারইয়ারহাট পৌর বিএনপির কমিটি বিলুপ্ত

অল্প সময়ের মধ্যে তিনটি ইউনিটে নতুন কমিটি ঘোষণা করা হবে-গোলাম আকবর

top Banner

 

নিজস্ব প্রতিবেদক

মিরসরাই উপজেলা, মিরসরাই ও বারইয়ারহাট পৌরসভা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে। চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহবায়ক গোলাম আকবর খোন্দকার স্বাক্ষরিত এই কমিটি বিলুপ্ত করা হয়। মঙ্গলবার (১৮ মার্চ) রাত ৮ টায় বিষয়টি নিশ্চিত করেছেন গোলাম আকবর।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০২২ সালের ৩১ মার্চ শাহীদুল ইসলাম চৌধুরীকে আহবায়ক ও গাজী নিজাম উদ্দিনকে সদস্য সচিব করে মিরসরাই উপজেলা আহবায়ক কমিটি গঠন করা হয়। এছাড়া দিদারুল আলম মিয়াজীকে আহবায়ক ও নিজাম উদ্দিন কমিশনারকে সদস্য সচিব বারইয়ারহাট পৌরসভা বিএনপি এবং মহিউদ্দিনকে আহবায়ক ও জাহিদ হুসাইনকে সদস্য সচিব করে মিরসরাই পৌরসভা বিএনপির কমিটি গঠন করা হয়।

সদ্য বিলুপ্ত কমিটির আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী ও সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন বলেন, আমাদের কমিটির নেতৃত্বে ফ্যাসিস হাসিনা সরকার বিরোধী সকল আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করা হয়েছে। ৫ আগস্ট হাসিনা সরকার পতন আন্দোলনে রাজপথে থেকে নেতৃত্ব দিয়ে সফল হয়েছি। এখন দলের স্বার্থে সাংগঠনিক যে কোন সীদ্ধান্তকে স্বাগত জানাই।

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহবায়ক ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য গোলাম আকবর খোন্দকার জানান, দলের সাংগঠনিক সীদ্ধান্ত অনুযায়ী তিনটি আহবায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। খুব অল্প সময়ের মধ্যে তিনটি ইউনিটে নতুন কমিটি ঘোষণা করা হবে।

আরো খবর