মিরসরাই উপজেলা ছাত্রদলের আহবায়ক আদিল হত্যার বিচার হয়নি দশ বছরেও

top Banner

। চলমান রিপোর্ট ।

মিরসরাই উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক ও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সদস্য আদিল মাহমুদ চৌধুরী হত্যাকান্ডের সাথে জড়িতদের বিচার হয়নি দশ বছরেও। ২০১৪ সালের ১০ অক্টোবর কুপিয়ে ও গুলি করে তাকে হত্যা করে সন্ত্রাসীরা। দশম মৃত্যুবার্ষিকীতে বৃহস্পতিবার (১০ অক্টোবর) বাদে আছর খতমে কুরআন, মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলের নেতাকর্মীরা।

এঘটনায় ২০১৪ সালের ১১ অক্টোবর আদিল মাহমুদ চৌধুরীর বাবা আবু তাহের চৌধুরী বাদী হয়ে ১৬ জনকে আসামী করে মিরসরাই থানায় একটি হত্যা মামলা (নং- ২) দায়ের করেন। বর্তমানে মামলাটি চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২ আদালতে বিচারাধীন রয়েছে। আসামীরা সবাই জামিনে রয়েছেন।

আদিলের ছোট ভাই আদনান মাহমুদ চৌধুরী বলেন, শফিউল আলম প্রকাশ কানা শফির নেতৃত্বে প্রায় ২৫ জন শসস্ত্র সন্ত্রাসী আমার বড় ভাইকে নৃশংসভাবে খুন করে। শফিদের সাথে ২০০৪ সাল থেকে ওয়াকফ সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল আমাদের। এই নিয়ে উচ্চ আদালতে মামলাও দায়ের করা হয়। কিন্তু শফির ভাই শাহ আলম ও তার ভাতিজারা ২০১৪ সালে শবে কদরের রাতে সংঘবদ্ধ হয়ে আমাদের বাড়ি প্রাঙ্গনে আমার ভাইয়ের উপর হামলা চালায়। এই হত্যাকান্ড পূর্ব পরিকল্পিত, সন্ত্রাসীরা এলাকার চিহ্নিত। আসামীরা বর্তমানে জামিনে রয়েছেন। আমার নিরপরাধ ভাইকে তারা অন্যায়ভাবে হত্যা করেছে। তিনি আরো বলেন, ভাইয়ার শোকে আমার বাবা ও মাকে হারিয়েছি। হত্যার ১০ বছর পেরিয়ে গেলেও এখনো বিচারকার্য সম্পন্ন হয়নি। কখন মামলার রায় হবে বুঝতেছিনা। আমি দ্রুত বিচার কাজ শেষ করে আসামীদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করছি।

এদিকে আদিল মাহমুদ চৌধুরীর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (১০ অক্টোবর) খতমে কুরআন, মিলাদ মাহফিল ও কবর যেয়ারতের আয়োজন করে দলীয় নেতাকর্মীরা। এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি সরোয়ার উদ্দিন সেলিম, যুগ্ম আহবায়ক মো. আলা উদ্দিন, বিএনপি নেতা মো. নুরুল করিম, মো. আলা উদ্দিন, মুসলিম উদ্দিন, মো. আলাউদ্দিন মাসুদ, শাহাদাৎ মামুন, নাজমুল হক চৌধুরী, জোরারগঞ্জ থানা যুবদলের সদস্য সচিব মো. দেলোয়ার হোসেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নিজাম উদ্দিন লিটন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. জিয়া উদ্দিন ফরহাদ, জাহাঙ্গীর আলম, আরিফ মঈন উদ্দিন, সদস্য সচিব শাহ মোহাম্মদ ফোরকান চৌধুরী, জেটেব চট্টগ্রাম বিভাগীয় সভাপতি প্রকৌশলী মো. সোহেল, মিঠানালা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব কামরুল হাসান বাপ্পি, চট্টগ্রাম উত্তর জেলা জেলা ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক সালা উদ্দিন আরিফ, সদস্য মোনায়েম মাসুম, স্বেচ্ছাসেবকদলের নেতা আদনান উদ্দিন চৌধুরী, মাফুজুল হক চৌধুরী, মো. সেলিম, ছাত্রদল নেতা জাহিদুল হক চৌধুরী, আতিকুল ইসলাম সোহাগ।

চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি সরওয়ার উদ্দিন সেলিম বলেন, আদিল মিরসরাই উপজেলা ছাত্র রাজনীতির মেধাবী ছাত্র নেতা ছিল। তাকে হারানোর শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়। আমি আদিলের খুনীদের যথোপযুক্ত বিচারের দাবী জানাচ্ছি।

আরো খবর