মিরসরাইয়ে হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ

top Banner

নিজস্ব প্রতিনিধি
মিরসরাইয়ের বারইয়ারহাট পৌরবাজারে বিএনপি নেতাদের উপর হামলায় জড়িতদের গ্রেফতার ও বহিষ্কারের দাবীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিরসরাই উপজেলা বিএনপি, মিরসরাই পৌরসভা ও বারইয়ারহাট পৌরসভা বিএনপির উদ্যোগে সোমবার (৩০ জুন) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই পৌরসদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়।
মিরসরাই পৌরসভা বিএনপির সদস্য সচিব কামরুল হাসান লিটনের উপস্থাপনায় উপজেলা বিএনপির আহবায়ক আবদুল আউয়াল চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সালাহ উদ্দিন সেলিম, নুরুল আবছার চেয়ারম্যান, সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহবায়ক মঈন উদ্দিন লিটন। এসময় উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদল দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলো।
উপজেলা বিএনপির সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী বলেন, রবিবার রাতে আমি সহ বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহবায়ক মঈন উদ্দিন লিটন, বিএনপি নেতা গোলাম মাওলা, কাশেম মাহফুজের উপর চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন ও বারইয়ারহাট পৌরসভার বিএনপির আহবায়ক দিদারুল আলম মিয়াজীর অনুসারীরা ন্যাক্কারজনক হামলা চালায়। হামলার ঘটনায় আমরা মামলা করলেও আসামিদের এখনো গ্রেফতার করেনি পুলিশ। আগামী ১ সপ্তাহের মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার না করলে মিরসরাইয়ে শান্তি ফিরিয়ে আনতে চুরি, ডাকাতি বন্ধ করতে প্রয়োজনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ করে দেওয়া হবে।
উপজেলা বিএনপির আহবায়ক আবদুল আউয়াল চৌধুরী বলেন, বিএনপি নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে আগামী ১ সপ্তাহে উপজেলার প্রতিটি ইউনিয়ন, পৌরসভায় বিক্ষোভ মিছিল সমাবেশ করা হবে। পরবর্তীতে পুরো উপজেলা নিয়ে আলাদা একটি সমাবেশ করা হবে। হামলায় জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ জানাবো। তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে দলীয় হাইকমান্ডের প্রতি আহবান জানাই।

 

আরো খবর