মিরসরাইয়ে হাইতকান্দিতে বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত

top Banner

 

মিরসরাই প্রতিনিধি

মিরসরাই উপজেলার হাইতকান্দি ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ মার্চ) বিকেলে উপজেলার হাইতকান্দি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য আবদুল আউয়াল চৌধুরী।

 

ওইদিন হাইতকান্দি ইউনিয়ন বিএনপির আহবায়ক ফজলুল হক ফজলুর সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহবায়ক কাজী মনির এবং যুগ্ম আহবায়ক আবদুর রহিম বেলালের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক সালাহ উদ্দিন সেলিম, সাবেক যুগ্ম আহবায়ক নুরুল আবছার চেয়ারম্যান, সাবেক যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন৷

 

এইসময় বক্তব্য রাখেন, সাবেক ছাত্রনেতা মাহবুবুল হক মানিক, সাহেরখালী ইউনিয়ন বিএনপির আহবায়ক মাঈন উদ্দিন চৌধুরী, খইয়াছরা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম বাবলু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মঞ্জুরুল হক বাহার, উপজেলা বিএনপির সাবেক সদস্য বদরু দৌজা চৌধুরী, সমাজসেবক ও রাজনীতিবিদ মোহাম্মদ সালাউদ্দিন, হাইতকান্দি ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি জিয়াউল হক, উপজেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক নুরেছাপা ডিপটি, হাইতকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন লিটু চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক এস এম হারুন, বিএনপি নেতা প্রকৌশলী মুসলিম উদ্দিন, মিরসরাই উপজেলা ছাত্রদলের আহবায়ক সরোয়ার হোসেন রুবেল প্রমুখ৷ এছাড়া ছাত্রদল, যুবদল ও বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন৷

 

প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য আবদুল আউয়াল চৌধুরী বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী সরকার আমাদের ১৭ টি বছর সুন্দর পরিবেশে আমাদের দলের নেতাকর্মীদের পবিত্র রমজান মাসে ইফতার আয়োজন করতে দেয়নি৷ তবুও আমরা দমে থাকিনি৷ ছোট পরিসরে আমরা নিজেদের মতো আয়োজন করেছি৷ শুকরিয়া আদায় করি আল্লাহর কাছে৷ আমরা এখন সাধারণ জনগণকে সাথে নিয়ে উন্মুক্ত ময়দানে ইফতার আয়োজন করতে পারছি৷ ‘

আরো খবর