মিরসরাইয়ে ‘স্বপ্নতরী-৭১’ পাঠাগার প্রকল্প উদ্বোধন

top Banner

মিরসরাইয়ে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নতরী-৭১ এর উদ্যোগে পাঠাগার প্রকল্পের উদ্বোধন করা হয়েছে৷ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকালে বড়তাকিয়া যাহেদিয়া দাখিল মাদরাসা মিলনায়তনে স্বপ্নতরী-৭১ এর সভাপতি মো: নূরুন নবীর সভাপতিত্বে প্রচার ও প্রকাশনা সম্পাদক নাইমুর রহমান ও সাংগঠনিক সম্পাদক মো: বেলালের যৌথ  উপস্থাপনায় পবিত্র কোরআন ও জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। দ্বিতীয় পর্যায়ে মাদরাসার শিক্ষার্থীদের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সর্বশেষ স্বপ্নতরী ৭১ পাঠাগার ২য় প্রকল্প-উদ্বোধনের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

স্বপ্নতরী-৭১ এর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়— এই পাঠাগার প্রকল্প পর্যায়ক্রমে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসায় অব্যাহত থাকবে। অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, মিরসরাই উপজেলা মিরসরাই উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শাহিদুল ইসলাম চৌধুরী,  খইয়াছরা ইউনিয়ন জামায়াতে ইসলামী সভাপতি হাফেজ একরামুল হক, স্মরণিকা সংঘের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন।

আরো খবর