চট্টগ্রামের মিরসরাইয়ে শহীদ জিয়া স্মৃতি সংসদ’র উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকাল বিকালে উপজেলার সাধুর বাজারে অবস্থিত শহীদ জিয়া স্মৃতি সংসদ অফিস কক্ষে আয়োজিত ওই এলাকার দুই কৃতি সন্তান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সহকারী কৌসুলি (এজিপি) নিয়োগ পাওয়ায় মো. নুরুল করিম এরফান ও চট্টগ্রাম জজ কোর্টের এসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর নিয়োগ পাওয়ায় আবদুল্লাহ আল ফাহাদকে সংবর্ধনা ও সন্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেয়া হয়।
সংগঠনটি আহবায়ক এস এম সালাউদ্দিন সেলিম সভাপতিত্বে ও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন জিহানের সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির সদস্য দিদারুল আলম চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সম্পাদক নুরউদ্দিন সেলিম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মঘাদিয়া ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক সাধারণ সম্পাদক বদিউল আলম, মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সবেক সভাপতি মিসকাত চৌহধুরী, সাবেক যুগ্ম সম্পাদক ফেরদৌস কবির, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মিল্লাত চৌধুরী, ১০ নং মিঠানালা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব কামরুল হাসান চৌধুরী বাপ্পি, ১১ নং মঘাদিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক আহিদুল ইসলাম রিপন, সাবেক সহ সভাপতি আক্তার হোসেন ১০ নং মিঠানালা যুবদলের সদস্য আরিফ হোসেন বাবলু, ১১ নং মঘাদিয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আসিম নুরখান ১০ নং মিঠানালা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. মাসুম প্রমুখ।
এসময় বক্তারা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ লালন করে বিএনপির নেতাকর্মীদের দেশ-বিদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কার্যক্রম আরো গতিশীল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। এসময় জুলাই-আগস্টের বিপ্লবে নিহত হওয়া সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।