মিরসরাইয়ে যুবদল নেতা আবু ছায়েদের উপর হামলা প্রতিবাদ সভা অনুষ্ঠিত

top Banner

মিরসরাই উপজেলার ১০ মিঠানালা ইউনিয়ন যুবদলের সদস্য আবু ছায়েদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ইউনিয়নের বশর মেম্বারের পোলের গোড়ায় এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আবু দাউদের সঞ্চালনায় ও ১০ নং যুবদলের আহ্বায়ক মোঃ হানিফের সভাপত্বিতে অনুষ্ঠানে উপস্থিত  ছিলেন ১০ নং মিঠানালা ইউনিয়ন বিএনপি নেতা মো: শরফু উদ্দীন, তারেক,   রফিকুল ইসলাম, ৭ নং কাঠাছড়া ইউনিয়ন বিএনপি র যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক, যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম  ইসলাম কৃষদলের আহ্বায়ক শেখ জায়েদ, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মেজবাউল আলম পারভেজ, যুবদল নেতা শেখ ফরিদ, জিদু, শ্রমিক নেতা তারেক প্রমুখ। 

উপস্তিত বক্তারা এলাকা শান্তি শৃংখলা রক্ষারর্থে সবাইকে এক্যবদ্ধ থাকার আহ্বান এবং আবু ছায়েদের উপর হামলাকারী শহীদ, ছাদু মোল্লা সহ এর সাথে জড়িতদে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান।

আরো খবর