চট্টগ্রামের মিরসরাই উপজেলার মায়ানী ইউনিয়ন কৃষক দলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) বিকালে উপজেলা কৃষক দলের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিটি উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. আশরাফ উদ্দিন এবং সদস্য সচিব আবু দাউদ স্বাক্ষরিত দলীয় প্যাডে প্রকাশ করা হয়েছে।
ঘোষিত কমিটিতে সাবেক ছাত্রদল নেতা মো. সাহেদ আহসানকে সভাপতি এবং সিরাজ উদ দৌলা সোহেলকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন— সহ-সভাপতি যথাক্রমে শাহাদাত হোসেন রাকিব, নুরের নবী, শফিউল আলম ও কামাল উদ্দিন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ইকবাল হোসেন তারেক, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন, কোষাধ্যক্ষ মোশাররফ হোসেন মিলন, সহ-কোষাধ্যক্ষ শামসুল হক মোল্লা, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক শাখাওয়াত হোসেন, কৃষি বিষয়ক সম্পাদক নুরের সালাম ও শাখাওয়াত হোসেন শাকিলকে সদস্য করে ৫১ সদস্যের কমিটির অনুমোদন দেয়া হয়।
উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. আশরাফ উদ্দিন বলেন, দীর্ঘদিন পরে মায়ানী ইউনিয়ন কৃষক দলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন হওয়ায় দল পুনরায় সংগঠিত হবে এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন তিনি।