মিরসরাইয়ে মাইজগাঁও শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দুর্বার ক্রীড়া সংঘ

top Banner

মিরসরাইয়ে মাইজগাঁও ক্রীড়া সংঘের উদ্যোগে আয়োজিত ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও ফাইনাল খেলাসহ পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সালাহউদ্দিন সেলিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ওলামা দলের যুগ্ম সম্পাদক খায়ের উদ্দিন মাসেক, সমাজ সেবক ফখরুল ইসলাম, ওয়াহেদপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক ইলিয়াস উদ্দিন মাসুদ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিয়া উদ্দিন এবং যুবদলের যুগ্ম আহবায়ক আরিফ হোসেন।

টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ছিল এম এইচ ফাউন্ডেশন। ফাউন্ডেশনের কর্ণধার সালাহ উদ্দিন চেয়ারম্যান এবং তাঁর ছোট ভাই আমেরিকান প্রবাসী সমাজসেবক সাইফুদ্দিন ভূঁইয়া এই আয়োজনের সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠানে ফাউন্ডেশনের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ইমরান কবির শুভ, রায়হান উদ্দিনসহ অন্যান্যরা। পুরো টুর্নামেন্টের সুষ্ঠু আয়োজন ও পরিচালনায় দায়িত্ব পালন করেন মাইজগাঁও ক্রীড়া সংঘের সদস্যবৃন্দ।

ফাইনাল খেলায় ব্রাদার্স স্কোয়াডকে ২০ রানে পরাজিত করে দুর্বার ক্রীড়া সংঘ চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে। ফাইনাল ম্যাচে দুর্বার ক্রীড়া সংঘের অধিনায়ক মো. নাজিম ম্যাচসেরা নির্বাচিত হন এবং ইমাম সেরা ব্যাটসম্যানের পুরস্কার অর্জন করেন।

খেলা শেষে উপস্থিত অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও প্রাইজমানি এবং পুরস্কার তুলে দেন। এ সময় ফাউন্ডেশনের কর্ণধারদের পক্ষ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন এম এইচ ফাউন্ডেশনের প্রতিনিধিবৃন্দ।

উল্লেখ্য, এম এইচ ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে ওয়াহেদপুর ইউনিয়নে বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আসছে।

আরো খবর