মিরসরাইয়ে বিশ্ব সাহিত্য কেন্দ্রের বই পড়ে পুরস্কার পেল ১৫০ শিক্ষার্থী

top Banner

বিশ্বসাহিত্য কেন্দ্র পরিচালিত বইপড়া কর্মসূচিতে উৎকর্ষের পরিচয় দেওয়ার জন্য পুরস্কার পেল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয়ের ১৫০ জন শিক্ষার্থী। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টায় মিরসরাই উপজেলার জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ পুরস্কার দেওয়া হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুষার কান্তি বড়ুয়ার সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক সুভাষ সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারইয়ারহাট কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক বোরহান উদ্দিন৷ বিশেষ অতিথি ছিলেন,মিরসরাই কলেজের সহকারী অধ্যাপক সাইফুল হক সিরাজী, নাট্যকার মঈন উদ্দিন আহমেদ চৌধুরী সেলিম, বিদ্যালয়ের শিক্ষক সাইফুল ইসলাম, কবি ও সাংবাদিক রাজিব মজুমদার, সাংবাদিক নাসির উদ্দিন প্রমুখ৷

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক বোরহান উদ্দিন বলেন, ‘জানার কোনো শেষ নেই, পাঠ্য বইয়ের পাশাপাশি আরো বই পড়তে হবে। বেশি বই পড়লে আলোর বিচ্ছুরণ ঘটবে। আজকের সময়ে দেশের মানুষের জন্য সবচেয়ে কঠিন কাজ হচ্ছে মানুষ হওয়া। আর এ মানুষ হওয়ার জন্য আমাদের প্রচুর বই পড়া প্রয়োজন। এমন আয়োজনের জন্য বিশ্বসাহিত্য কেন্দ্রকে ধন্যবাদ জানাই।’

আরো খবর