মিরসরাইয়ে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা সরওয়ার উদ্দীন সেলিম

top Banner

মিরসরাই উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি ও চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. সরওয়ার উদ্দীন সেলিম। গতকাল বুধবার (১ অক্টোবর) রাতে তিনি মিরসরাই কালিবাড়ি মন্দির, মিঠাছড়া মহামায়া মন্দির, ভোরবাজার পূজামণ্ডপ, রাজাপুর পূজামণ্ডপসহ বিভিন্ন স্থানে ঘুরে গিয়ে পূজার কার্যক্রম পরিদর্শন করেন।

এসময় তিনি বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। পূজামণ্ডপ পরিদর্শনকালে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

সরওয়ার উদ্দীন সেলিম বলেন, “দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নয়, এটি বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির অংশ। এখানে ভ্রাতৃত্ব, মিলন ও সম্প্রীতির এক অনন্য দৃশ্যপট ফুটে ওঠে। আমরা বিশ্বাস করি বাংলাদেশ সবার, এই দেশ হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিষ্টান সকলের মিলিত রক্ত ও ত্যাগের ফসল।”

তিনি আরো বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্ন ছিল একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়া। সেই চেতনায় আমরা কাজ করে যাচ্ছি। আজকের এই পূজামণ্ডপ পরিদর্শনে এসে আমি আরও দৃঢ়ভাবে অনুভব করছি ঐক্য, সহনশীলতা ও ভালোবাসার মাধ্যমেই আমাদের সমাজ এগিয়ে যাবে।

সরওয়ার উদ্দীন সেলিম বলেন, “আমি বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সকল সনাতন ধর্মাবলম্বীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমরা চাই ধর্ম যার যার, উৎসব সবার।”

আরো খবর