মিরসরাইয়ে বিএনপি নেতা গিয়াস উদ্দিনের উদ্যোগে বন্যার্ত ১৭০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

top Banner

মিরসরাই উপজেলার ১২ নম্বর খৈয়াছড়া ইউনিয়নের বিএনপি নেতা ও সমাজসেবক গিয়াস উদ্দিনের উদ্যোগে বন্যাদুর্গত অসহায় পরিবারের মাঝে মানবিক খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (১৯ জুলাই) খৈয়াছড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাদামতলি এলাকায় তাঁর নিজ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে চাল, ডাল, আলু ও পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ১২০টি পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এর আগে গত ১২ জুলাই আরও অর্ধশতাধিক পরিবারের মাঝে একই ধরনের সহায়তা প্রদান করা হয়। সব মিলিয়ে ১৭০টিরও বেশি পরিবার এই মানবিক সহায়তা পেয়েছে।খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জসিম মেম্বার।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি নেতা ও সমাজসেবক গিয়াস উদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন পৌর শ্রমিকদল নেতা রেদওয়ান হোসেন, বিএনপি নেতা সানাউল্লাহ মেম্বার, আফসার সর্দার, আনসার আলী, ইউনিয়ন বিএনপির সদস্য নুরুদ্দিন, বিএনপি নেতা আলাউদ্দিন এবং ৯ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা হেলালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় পূর্ব খৈয়াছড়া, উত্তর আমবাড়িয়া, দক্ষিণ আমবাড়িয়া, গোভানিয়া ও পশ্চিম খৈয়াছড়া এলাকার বন্যাকবলিত পরিবারগুলোর মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে গিয়াস উদ্দিন বলেন, বিগত সরকার আমলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা নানা ধরনের নির্যাতন ও হয়রানির শিকার হলেও আমি সবসময় নিজ এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। হামলা, মামলা ও নানা ষড়যন্ত্র উপেক্ষা করেও মানুষের সেবায় কাজ করেছি। দলের মনোনয়ন নিয়ে নির্বাচনেও অংশগ্রহণ করেছি এবং ভবিষ্যতেও মানুষের পাশে থাকতে চাই।

এ মানবিক কার্যক্রম চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিনের নির্দেশে পরিচালিত হয়। তাঁর দিক নির্দেশনায় গিয়াস উদ্দিনের উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়
উল্লেখ্য, গিয়াস উদ্দিন মিরসরাই উপজেলা বিএনপি ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য এবং খৈয়াছড়া ইউনিয়ন বিএনপির একজন ত্যাগী নেতা হিসেবে পরিচিত।

আরো খবর