চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপি নেতা মোহাম্মদ আলা উদ্দীনের স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে বিএসআরএম গেইট এলাকায় জোরারগঞ্জ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের যৌথ উদ্যােগে এ দোয়া ও শোকসভা আয়োজন করা হয়।মরহুম আলা উদ্দীন চট্টগ্রাম উত্তর জেলা তরুণ দলের সাধারণ সম্পাদক এবং জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা ছিলেন।
জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম খলিল ভূঁইয়ার সঞ্চালনায় ও ৭ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আবুল খায়েরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আব্দুল হাই।
তিনি বলেন, “আলা উদ্দীন একজন সাদা মনের মানুষ ছিলেন। তিনি সরকারি বা যেকোনো সুযোগ-সুবিধা দল-মত নির্বিশেষে সবার মাঝে সমানভাবে বন্টন করতেন। বিএনপির একজন নিবেদিতপ্রাণ নেতা হিসেবে আলা ভাই সবসময় আমাদের হৃদয়ে থাকবেন।”
এসময় আরো বক্তব্য রাখেন জোরারগঞ্জ থানা যুবদলের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, ৪ নং ধুম ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ জিপসন, মিরসরাই উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ বেলায়েত হোসেন বেলাল, জোরারগঞ্জ ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোহাম্মদ আব্দুল হাই,ইউনিয়ন কৃষক দলের সভাপতি আব্দুলাহ মারুফ,জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক মোবারক হোসেন স্বজন,ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক মোহাম্মদ রিপন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফিরোজ আহম্মেদ খান সহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন সোনাপাহাড় হাজী গনি আহম্মদ জামে মসজিদের খতিব হাজ্বী মোহাম্মদ ইরফান।