মিরসরাইয়ে বিএনপির সভা ও মিছিল

top Banner

মিরসরাইয়ে বিএনপির সভা ও মিছিল  অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার (৮ আগস্ট)  বিকালে উপজেলার মিঠাছরা উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষে সংক্ষিপ্ত সভা শেষে মিঠাছরা বাজারে মিছিল বের করা হয়।

সংক্ষিপ্ত সমাবেশে  উপজেলা যুবদলের সাবেক যগ্ম আহবায়ক আনোয়ার জাহিদের সঞ্চালনায় ও মিরসরাই সদর ইউনিয়ন বিএনপির আহবায়ক নাছির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য আব্দুল আওয়াল চৌধুরী। 

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল আওয়াল বলেন, এ বিজয় ধরে রাখতে হবে। এ বিজয়কে কাজে লাগিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে তাই সবাইকে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী শান্ত থাকার আহবান জানাচ্ছি। জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করে দেশে মানুষে বাক স্বাধীনতা ফিরিয়ে দিতে হবে।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মিরসরাই উপজেলা বিএনপির আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আজিজুর রহমান, জসিম উদ্দিন, নুরুল আবছার চেয়ারম্যান, মাঈন উদ্দিন কোম্পানি , মঞ্জুর মোরশেদ কনক, কামরুল হাসান, উপজেলা ছাত্রদলের আহবায়ক সরওয়ার  হোসাইন রুবেল।

আরো খবর