মিরসরাইয়ে বন্যার্তদের পাশে চট্টগ্রাম সমিতি ওমান

top Banner

চট্টগ্রামের মিরসরাইয়ে স্বরণ কালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ উপহার বিতরণ করেছেন চট্টগ্রাম সমিতি ওমান। বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ক্ষতিগ্রস্থদের ঘরে স্থান সামগ্রী পৌছে দিয়েছেন।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সমিতি ওমানের সহ-সভাপতি নুরুল ইসলাম নুরু, ক্রীড়া সম্পাদক ইব্রাহিম চৌধুরী, আজীবন সদস্য সোহেল, তৌহিদ সহ অনেকে। ত্রানের বিষয়ে সমন্বয় করেন আশরাফুর রহমান সিআইপি।

সমিতির সহ-সভাপতি নুরুল ইসলাম নুরু বলেন, চট্টগ্রাম সমিতি ওমানের প্রতিষ্ঠার পর থেকে আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় এবারের বন্যায় ক্ষতিগ্রস্থ ফেনী ও মিরসরাইয়ের মানুষদের পাশে দাঁড়িয়েছি আমরা। ভবিষ্যতেও এমন কাজের ধারাবাহিকতা বজায় থাকবে ইনশাআল্লাহ।

 

আরো খবর