চট্টগ্রামের মিরসরাইয়ে বন্যা কবলিত ছাত্রছাত্রীরা শিক্ষা উপকরণ পেয়েছে। শুক্রবার ( ৬ সেপ্টেম্বর) পাব্লিক হেল্প অর্গানাইজেশন বাংলাদেশ এর উদ্যোগে ও বাংলাদেশ জামায়াতে ইসলামী ৪ নং ধুম ইউনিয়ন আয়োজিত শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জোরারগঞ্জ থানা আমীর নুরুল হুদা হামিদী, ৪ নং ধুম ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মুসলিম উদ্দিন। একইদিন সকালে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মিরসরাই উত্তর থানা হিঙ্গুলী ইউনিয়ন শাখার সভাপতি মুশফিকের রহমান মাসুদের সভাপতিত্বে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র শিবিরের অফিস সম্পাদক তানভিরুল ইসলাম, মিরসরাই উত্তর থানা শিবিরের সভাপতি হাফেজ ইমাম হোসেন, হিঙ্গুলী ইউনিয়ন জামায়াতের অর্থ সম্পাদক হাফেজ বেলাল হোসেন, মাহমুদুল হাসান জাবেদ, মাজহারু ইসলাম শিমুল, সোহেল চৌধুরী, জোবায়েদ আবেদীনসহ হিঙ্গুলী ইউনিয়ন শিবিরের নেতৃবৃন্দ।