মিরসরাইয়ে ফল মেলা ও পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

top Banner

নিজস্ব প্রতিবেদক
মিরসরাইয়ে কৃষি অফিসের আয়োজনে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুন) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার। অনুষ্ঠানের শুরুতে উপজেলা সদরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। একই সঙ্গে কৃষি অধিদপ্তরের উদ্যোগে দেশীয় বিভিন্ন ফলের সমাহারে ফল মেলার আয়োজন করা হয়।

অতিরিক্ত কৃষি কর্মকর্তা মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) আলাউদ্দিন কাদের, উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল আউয়াল চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, উপজেলা সমবায় কর্মকর্তা দিবাকর দাশ মান্না, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও কৃষি উদ্যোক্তা ওমর শরীফ, উপজেলা কৃষক দলের সভাপতি আশরাফ উদ্দিন এবং কৃষক আবদুর রহমান। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কৃষক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, নিরাপদ খাদ্য উৎপাদন ও বাজারজাতকরণে পার্টনার কংগ্রেস গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করছে। তারা সঠিক সময়ে ও সঠিক মাত্রায় কৃষি উপকরণ ও বালাইনাশক ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন এবং খাদ্যে স্বয়ংস¤পূর্ণতা অর্জনে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে পার্টনার প্রকল্পের বিভিন্ন কার্যক্রমের প্রদর্শনী, ডিসপ্লে উপস্থাপন এবং উপজেলায় উৎপাদিত পুষ্টিসমৃদ্ধ খাদ্য ও বিভিন্ন দেশীয় ফল প্রদর্শন করা হয়। শেষে কৃষকদের মাঝে বিভিন্ন কৃষি প্রণোদনা, ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

 

আরো খবর