মিরসরাইয়ের শান্তিরহাটে প্রিমিয়ার ব্যাংকের ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
রবিবার (২৬ অক্টোবর) উপজেলার শান্তিরহাট বাজারের সায়মান লিলি সুপার মার্কেটের ২য় তলায় শান্তিরহাট উপশাখায় কেক কেটে ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
ব্যাংকের উপশাখা ব্যবস্থাপক মো. শরফু উদ্দীনের সার্বিক তত্ত¡াবধানে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাজনহাট এফ রহমান স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজমল হোসাইন, মিরসরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন, সামাজিক সংগঠন জাগ্রত প্রতিভার সভাপতি গোলাম মর্তুজা, করেরহাট ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাকসুদ আলম শাহীন সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, পেশাজীবি, বাজারের ব্যবসায়ী ও ব্যাংক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।